রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসালে এখন থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, শুধু উচ্ছেদ নয়, বরং নিয়ম অমান্য করে হকার বসলে তাদের মালামাল জব্দ করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ধলপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং জনভোগান্তির বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, সিটি করপোরেশনের নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া ঢাকার অন্য কোনো জায়গায় হকারদের বসতে দেওয়া হবে না। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাত অবৈধভাবে দখল করে হকার বসলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মো. আবদুস সালাম আরও বলেন, রাজধানীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় থাকতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদ অভিযানের পর যদি কেউ পুনরায় ফুটপাত দখল করে, তবে তাৎক্ষণিকভাবে তাদের মালামাল জব্দ করার পাশাপাশি সরাসরি মামলা দায়ের করা হবে। হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে প্রশাসক বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর দেন, তারা কী চান—সেই বিষয়টি বিবেচনায় রেখেই এ বিষয়ে প্রশ্ন করা উচিত।
পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার কাজের দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। ওয়াসাসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম। শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি…
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অল্পের…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…
রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…
কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…
This website uses cookies.