Header Premium (728×90)

Categories: রাজধানী

সূত্রাপুরে পেট্রল ঢেলে আগুন: চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ মো. সিদ্দিক (৫৫) মারা গেছেন। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামবাজারে নিজেদের টিনশেড বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি প্রবাসী ইমন (২৫) নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে পরিবারের অন্য সদস্যরাও দগ্ধ হন। ঘটনার পরপরই পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ইমনের মৃত্যু হয়। শুক্রবার সকালে না ফেরার দেশে চলে গেলেন তার বাবা সিদ্দিক।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় সিদ্দিক ও ইমন ছাড়াও দগ্ধ হয়েছিলেন তাদের স্বজন মো. রাজিব (৩৫), মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং তানিয়া (১৭)। এদের মধ্যে রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান এবং তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে রাজিব, দুলু ও তানিয়া চিকিৎসাধীন রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা…

4 minutes ago

সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা

দেশের ব্যাংক খাতে সংকটাপন্ন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৯১ হাজার ৮৪৮ কোটি টাকা, যা…

6 minutes ago

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেদনাদায়ক আঘাত ভোগ করার পর…

15 minutes ago

কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা…

23 minutes ago

নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোনো গাছ না লাগিয়েই সাড়ে ১৮ হাজারেরও বেশি…

26 minutes ago

সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয় এবং এর মাধ্যমে কেউ যেন…

34 minutes ago

This website uses cookies.