নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন এবং দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্তের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি উত্থাপন করেন। নিখোঁজ শিশুদের পরিবারের নিজস্ব উদ্যোগে এবং জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০ জন ভুক্তভোগী পরিবারের সদস্য অংশ নেন।
সংবাদ সম্মেলনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা জানান, সন্তান নিখোঁজ হওয়ার পর বছরের পর বছর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই নিখোঁজ সন্তানদের কোনো হদিস পাওয়া যায়নি। এতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে এবং অসংখ্য ঘটনা অমীমাংসিত থেকে যাচ্ছে।
পরিবারের সদস্যরা নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করা, অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত ও অগ্রগতি পর্যালোচনা, শিশু পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিশু নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৮টি, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৫০০টিতে। চলতি বছরের জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭টি জিডি দায়ের হয়েছে। পুলিশের ভাষ্যমতে, এই ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশের বেশি অর্থাৎ ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার হলেও এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে, যা মোট সংখ্যার প্রায় ১৩ শতাংশ।
বক্তারা বলেন, এই পরিসংখ্যান কেবল সাম্প্রতিক কয়েক বছরের চিত্র, অথচ বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিশু নিখোঁজ ও পাচারের ঘটনা ঘটছে যার অনেকগুলোই এখনো অমীমাংসিত। তাই এসব উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে সিলেটে শিশু মুনতাহা নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর ‘অ্যাম্বার অ্যালার্ট’ চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৩ জানুয়ারি সিআইডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ‘মিসিং আর্জেন্ট নোটিফিকেশন’ বা ‘মুন অ্যালার্ট’ এবং টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯ চালু করা হয়েছে, যা বর্তমানে শিশু উদ্ধারে কাজ করছে। সংবাদ সম্মেলন শেষে নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.