Header Premium (728×90)

Categories: রাজধানী

স্লিপার বাসের বৈধতার দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ

দেশের বিভিন্ন রুটের অবৈধ স্লিপার বাসের বৈধতা ও নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে রাজধানী বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতা-কর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরা-এয়ারপোর্ট থেকে বনানীগামী এবং মগবাজার, নাবিস্কো, তেজগাঁও ও ফার্মগেট থেকে বনানীর দিকে আসা গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধের আগে সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— হাইকোর্টে বিচারাধীন রিট পিটিশন নং-১২৯০/২০২৫-এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এই খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা। এছাড়া, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ’র সাথে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন তারা।

সমিতির নেতারা দাবি করেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন বলে তারা সতর্ক করেন। তারা আইন ও সরকারি নিয়ম মেনে চলতে প্রস্তুত জানিয়ে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন এবং বিআরটিএ’তে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

এদিকে, সড়ক অবরোধের ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের নিরব ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। পথচারী ও পরিবহন চালক-যাত্রীদের অভিযোগ, যানজট নিরসন বা সমস্যা সমাধানে পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর জানান, তারা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

19 minutes ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

31 minutes ago

৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…

44 minutes ago

২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত

২০২৭ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা…

48 minutes ago

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

1 hour ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

1 hour ago

This website uses cookies.