Header Premium (728×90)

Categories: রাজধানী

উত্তরায় ফিলিং স্টেশনে ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনে এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিবি উত্তরা বিভাগ। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা গেছে, ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খিলগাঁও নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালায় ডিবি উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকেই ডাকাতিতে ব্যবহৃত ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তরার এই ডাকাতির ঘটনাটি ডিবি শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। ইতোমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছিনতাই হওয়া কিছু টাকা এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ডিসি মো. ইলিয়াস কবির আরও জানান, এই ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ডাকাতিতে ব্যবহৃত বাকি অস্ত্রগুলো উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৫আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তিকে…

18 minutes ago

আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)…

23 minutes ago

পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম…

26 minutes ago

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে। এল নিনোর প্রভাবে তীব্র হওয়া…

28 minutes ago

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা

রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য…

31 minutes ago

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। শেষ দিনে আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালের…

1 hour ago

This website uses cookies.