ফখরুল আলম সাজু
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক পৃথক ২টি অভিযানে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে সোমবার বিকেল সাড়ে ৫টা দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান চালিয়ে মালিক বিহীন ১২টি মোবাইল ফোন জব্দ করে।
২৬ মে মঙ্গলবার গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপির অপর ১টি টহল দল চামুচা গ্রামের ১টি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি মোবাইল ফোন জব্দ করে, তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মোবাইল ফোন গুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
This website uses cookies.