Header Premium (728×90)

জেনারেল হাসপাতালে ভর্তির পর কয়েক ঘন্টার ব্যবধানে ২ রোগীর মৃত্যু

হীমেল কুমার মিত্রঃ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তির পর কয়েক ঘন্টার ব্যবধানে ২ রোগীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন গুলটেন চন্দ্র শীলক (৫০) ও নীলশরী (৬০)। তারা পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার পাল্টাপাড়া ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধুলঝারি গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলা রোগীর স্বজনদের। তবে কর্তৃপক্ষের দাবি, সময় মতই রোগীদের সেবা প্রদান করা হয়েছে।

(২৬ জানুয়ারি) বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

নিহতদের স্বজনেরা জানান, হৃদরোগে আক্রান্ত হলে গুলটেন চন্দ্র শীলকে দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির ৭ ঘন্টা পর তিনি মারা যান।

অন্যদিকে নীলশরী নামে ষাটোর্ধ এক নারী শ্বাসকষ্ট নিয়ে বিকেলে ভর্তি হলে ৪ ঘন্টার ব্যবধানে তিনিও মারা যান বলে জানায় তার স্বজনরা।

কয়েক ঘন্টার ব্যবধানে দুজন রোগী মারা যাওয়ায় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলেন স্বজনরা। পরিবারের সদস্যের হঠাৎ মৃত্যু যেন কোনভাবে মানতে পারছেন না তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অবহেলা নয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে রোগীদের।

খবর পেয়ে হাসপাতালে আসেন পুলিশ। কথা বলেন রোগীর স্বজনদের সঙ্গে।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দরিদ্ররা আসেন চিকিৎসা নিতে। কিন্তু চিকিৎসা না পেয়ে মারা যায়। এ বিষয়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ সরকারি সেবা পাবে না।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পেলে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আলিউল জানান, চিকিৎসায় কোন গাফিলতি বা অবহেলা ছিল না। রোগীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।

editor

Recent Posts

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

2 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

2 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

2 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

2 hours ago

নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…

2 hours ago

ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…

3 hours ago

This website uses cookies.