Header Premium (728×90)

অপরাধ

বিকাশ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাব্বিরসহ আটক ৫

স্টাফ রিপটার

রাজবাড়ীর পাংশায় গ্রাম পুলিশ মোঃমনিরুল শেখকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় বিকাশ বাহিনীর ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানা, পাংশা থানা ও কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়ার খোকসা থানার শেখপাড়া বিহারিয়া গ্রামের মো. সাব্বির মন্ডল (২৪), রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের মো. জীবন মোল্লা (২৫), চর কলিমহর গ্রামের মো. সোহেল মন্ডল (৩৪), মো. সোহেল মন্ডল (৩২), দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের মো. তালেব মোল্লা (২২)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, সন্ত্রাসী বিকাশ বাহিনীর প্রধান বিকাশ ভারতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দেওয়া কলিমহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃমনিরুল শেখকে সন্ত্রাসীরা বাম পায়ের গোড়ালীতে ও বাম হাতে গুলি করে রক্তাক্ত জখম ও হত্যাচেষ্টা করে। ওই ঘটনায় পরে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী অফিসার এসআই তারিকুল ইসলাম বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানা, পাংশা মডেল থানা ও কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় অভিযান করে। ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই ২০২৪ ইং তারিখ রাত অনুমান ১১:৪৫ ঘটিকার সময় পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ মনিরুল শেখ (৩৫)কে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাম পায়ের গোড়ালীতে ও বাম হাতে গুলি করে গুরুতর রক্তাক্ত জখম ও হত্যার চেষ্ঠা করে। এ সংক্রান্তে অজ্ঞাতনামা ১০/১২ জন দুষ্কৃতিকারী আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা হয় । মামলা নং-০৬।

Md Akash Hossain

Recent Posts

পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু ফেনী জেলা পরশুরাম উপজেলায় ১২ কাটন ভারতীয় মাদক সহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স…

17 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা সহ…

17 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম

ফখরুল আলম সাজু আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম সম্মাননাপদক অর্জন করায় সন্তোষ প্রকাশ…

18 hours ago

রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ ১ সপ্তাহের পর মারা গিয়েছেন

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার ১ সপ্তাহ পর মারা গিয়েছেন শীর্ষ সন্ত্রাসী…

18 hours ago

ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০৫ পিস ইয়াবা…

18 hours ago

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং…

18 hours ago

This website uses cookies.