Header Premium (728×90)

অপরাধ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার এজাহার নামীয় আসামি সিহাব গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি, 

নওগাঁর জেলার ধামইরহাট উপজেলাধীন রূপনারায়নপুর এলাকা থেকে বুলু হত্যা মামলার এজাহার নামীয় আসামি সিহাব কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটকৃত এই আসামি জয়পুরহাট জেলার সদর উপজেলার কেশবপুর কাশিয়াবাড়ী গ্রামের মো. রুমি এর ছেলে মো. সিহাব হোসেন (২৫)। বৃহস্পতিবার (৬ জুন) র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অভিযানিক দল ০৬ জুন রাত ১টায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রূপনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় আসামি এই কে গ্রেফতার করে। এদিকে, মামলার বিবরণে জানা যায়, গত ২৬ মে পাওনা টাকার জের ধরে ধৃত আসামি সিহাব হোসেনসহ আরো কয়েকজন জনৈক আব্দুল মজিদ বুলু কে জয়পুরহাট সদর থানাধীন কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোনে নির্মাণাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে এলোপাথাড়িভাবে কিলঘুষি ও লাথি মেরে তার শরীরে বিভিন্ন জায়গায় ছিলাফুলা জখম করে। পরবর্তীতে আব্দুল মজিদ বুলু এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ও একই দিন রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মৃতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। জয়পুরহাট থানায় মামলা দায়েরের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল আসামি সিহাব কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রূপনারায়নপুর এলাকা থেকে সিহাব কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Md Akash Hossain

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

23 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

23 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

24 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

24 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

1 day ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

1 day ago

This website uses cookies.