Header Premium (728×90)

অপরাধ

খোকসায় জমি-টাকার জন্য গৃহবধূকে গুলি, পলাতক স্বামী

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 

কুষ্টিয়ার খোকসায় রহিমা খাতুন সাগরিকা (২৩) নামের এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

২৯ মে বৃহস্পতিবার রাত ১১টার পর উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের উথলি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এত দিন ঘটনাটি জানা জানি হয়নি। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন রহিমার স্বামী উথলি গ্রামের বাসিন্দা হাবিব প্রামাণিক। তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

ঘটনার কয়েক দিন পর ৩ জুন সোমবার খোকসা থানায় মামলা করেন আহত গৃহবধূর শ্বশুর আসলাম প্রামাণিক। মামলায় আনিস শেখ নামের এক যুবককে আসামি করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মামলার একমাত্র আসামির বাবা আক্কাস শেখ জানান, মিথ্যা মামলায় তার ছেলেকে ফাঁসিয়েছে।

রহিমা খাতুন সাগরিকা বলেন, আমাকে রাতে বাইরে ডেকে নিয়ে গুলি করেছে। মারার সময় সে (স্বামী) আর তাঁর অনেক লোকজন ছিলো। প্রথমেই আমাকে মারধর করে জমির কাগজে সই করে নেওয়া ও বাবার বাড়ি থেকে আনা এক লাখ টাকাও নিয়েছে।

খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, গ্রেফতার ব্যক্তির কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তা নিয়ে তদন্ত চলছে। গুলির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, মামলা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে কথা বলবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Md Akash Hossain

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

22 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

22 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

22 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

22 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

1 day ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

1 day ago

This website uses cookies.