Header Premium (728×90)

অপরাধ

জমিজমা বিরোধ: সাভারে বাড়ি ঢুকে ভাংচুর, নারীকে মারধর

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার সাভারে বিচারাধীন জমিজমা সংক্রান্ত বিরোধে একটি বাড়িতে ঢুকে ভাংচুর ও দুই নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, যুবলীগের স্থানীয় এক নেতার পরিচয়ে সৈকত নামে এক ব্যক্তিও বিভিন্ন সময় তাকে জমি ছাড়তে চাপ দেন।

এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার (১৯ মার্চ) ভুক্তভোগীদের পক্ষে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন লাভলী আক্তার নামে এক নারী।

এর আগে, গত ১১ মার্চ সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকার মো. রাসেল মিয়া (৩৫)। ভুক্তভোগীরা হলেন- লাভলী আক্তার ও তার স্বামীর বোন ইয়াছমিন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়সূত্রে একটি জমি কিনে সেখানে বসবাস করছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার। তবে অভিযুক্তরা সেই জমি দখলের চেষ্টা করছে। এরই জেরে গত ১১ মার্চ সকাল ১০টার দিকে তার বাড়িতে ঢুকে টিনসেট ঘর ভাংচুর করে ও বাড়িতে থাকা দুই নারীকে কিল-ঘুসি লাথি মেরে নিলাফুলা জখম করে। এছাড়া তাদের প্রাননাশের হুমকিও দেয়।

ভুক্তভোগী নারীর দাবি, সাভারের বড় বলি মেহের মৌজার সিএস ১০৫, এসএ ৭২, আরএস ৭৭ খতিয়ানের সিএস-এসএ ১৬২ ও আরএস ১৭০ দাগে ২.৫০ শতাংশ জমি ২০০১ সালের ২০ জানুয়ারিতে ১৮৪২৪ নম্বর দলিল মূলে কেনেন সেকান্দার আলী। বিআরএস জরিপে ১০৭৭ খতিয়ানে ৬০৭৬ দাগে তার নামে ওই জমি রেকর্ড হয়।

২০১০ সালে ৬২১০ নম্বর দলিলে ওই জমি স্ত্রী রোকেয়া বেগমের কাছে হস্তান্তর করেন সেকান্দার আলী। ২০১৮ সালে ৫৯৪ নম্বর দলিলে রোকেয়া বেগম তাদের চার মেয়ে মাহমুদা আক্তার, শামীমা খানম শিমু, শামীমা খানম শিরিন, সোনিয়া আক্তারকে হস্তান্তর করেন। তারা বিআরএস খারিজ খাজনা হালনাগাদ করেন। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ২০৮৩৩ নম্বর দলিলে জমিটি কেনেন লাভলী আক্তার। তিনিও খারিজ খাজনা হালনাগাদ করেন।

লাভলী আক্তার বলেন, ‘আমার স্বামী প্রবাসী। কষ্ট করে জমানো টাকায় জমি কিনেছি। ওই জমিটিই অবৈধভাবে দখলের চেষ্টা করছে অভিযুক্তরা। এরমধ্যে রাসেল চার জমিদাতার সৎ ভাই। তাদের জমিতে মালিকানা না থাকলেও তারা জমির দাবি করছেন। আমি আইনের আশ্রয় নিয়েছি। বিচার চলছে। এরপরও আমাদের হয়রানি করছে তারা। পাভেলের বোন জামাই সৈকতের নেতৃত্বে রাসেল আমার বাড়িতে ভাংচুর করে। এ বিষয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।’

অভিযুক্ত রাসেল বলেন, ‘ওখানে মোট ২.৫০ শতাংশ জমি। আমার বাবা আমাকে পুরো জমি ওছিয়তনামা করে দিয়েছেন। আবার আমার বোনেরা বলছে, পুরা জমি তাদের লিখে দিয়েছে। তবে আমার কথা হলো, পৈতৃক ওয়ারিশ সূত্রে যে যতটুকু জমি পাবে, সে ততটুকুই নেবে। সেই হিসেবে আমি ১.৭০ শতাংশ জমি নিজের নামে নামজারি করেছি। তাদের জন্য বাকি দশমিক ৮০ রয়েছে। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলাও করেছি।’ তবে ভাংচুর ও মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘সেখানে ১৪৫ ধারা জারি আছে। জমিজমা নিয়ে সমস্যা। দখল সংক্রান্ত কারণে ওই নারী অভিযোগ করেছেন। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

Md Akash Hossain

Recent Posts

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

ফখরুল আলম সাজু রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা…

3 hours ago

পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার

ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  “এডিসি” ও বর্তমানে…

3 hours ago

চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫

মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…

3 hours ago

নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…

3 hours ago

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…

4 hours ago

ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…

4 hours ago

This website uses cookies.