মতিহার থানা পুলিশের অভিজানে ভুয়া মেজর গ্রেপ্তার
মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী মহানগর প্রতিনিধিঃ
মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহী ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত চিন্তাহরন বিশ্বাস (৩৯) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও মো: রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। পাঁচ মাস পূর্বে এই ফেইসবুক আইডি ব্যবহার করে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায় ।
এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন ডাক্তার এসকল কথা বলে চিন্তাহরন ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে উঠে তার। সেই সুবাদে চিন্তা হরন ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য চিন্তা হরন ঐ পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লক্ষ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও তিন লক্ষ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরনের এমন আচরণে ঐ ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তাঁরা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন।
পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই পলাশ আলী ও তাঁর টিম ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দাকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করে। এরপর কৌশলে চিন্তাহরনকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে ১৬ই মার্চ বিকাল পৌনে ৬ টায় গ্রেপ্তার করা হয়। চিন্তাহরনের বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি চিন্তাহরনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কখনো নিজেকে সেনাবাহিনীর কিংবা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বা আত্মীয়র পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা করা হয়েছে
ফখরুল আলম সাজু রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা…
ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার “এডিসি” ও বর্তমানে…
মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…
স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…
This website uses cookies.