নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান
স্বাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধি
আজ (১০/০৩/২৪)বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে তদারকি অভিযান পরিচালিত হয় ।
বাজার তদারকি অভিযানে ১১,০০০ (এগার হাজার) টাকা জরিমানা করা হয় ।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার বাগাতিপাড়া, মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১০ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অবস্থিত ওলিউল স্টোর (স্বত্বাধিকারীঃ ওলিউল হোসেন) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৬,০০০/=, (ছয় হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত মাহতাব স্টোর (স্বত্বাধিকারী: মাহতাব) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫,০০০/= (পাঁচ হাজার), টাকাসহ সর্বমোট ১১,০০০/= (এগার হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার বাগাতিপাড়া থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা পরশুরাম উপজেলায় ১২ কাটন ভারতীয় মাদক সহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা সহ…
ফখরুল আলম সাজু আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম সম্মাননাপদক অর্জন করায় সন্তোষ প্রকাশ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার ১ সপ্তাহ পর মারা গিয়েছেন শীর্ষ সন্ত্রাসী…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০৫ পিস ইয়াবা…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং…
This website uses cookies.