দানিয়াল হত্যা মামলার প্রধান আসামী অনিক গ্রেফতার
জিহাদ হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে ফতুল্লা মডেল থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষক আল-আমিন @ দানিয়াল হত্যা মামলার ২ নং এজাহারনামীয় আসামী অনিক প্রধান (২৮)’কে লালমনিরহাট জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২১ ফেব্রুয়ারী) র্যাব-১১, সিপিসি-১ এবং র্যাব-১৩, সদর কোম্পানী এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি যৌথ আভিযানিক দল ২১ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার সদর থানাধীন ড্রাইভার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত চাঞ্চল্যকর আল-আমিন @ দানিয়াল হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী অনিক প্রধান (২৮)’কে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত্র ১১ ঘটিকায় এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাঁধা প্রদানকে কেন্দ্র করে আসামীরা আল-আমিন @ দানিয়াল ও শুভ (২৭)’কে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করে মারধর করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাদেরকে ফেলে চলে যায়। পরবর্তীতে ঐ দিনেই রাত্র আনুমানিক পৌনে১২ ঘটিকায় ভুক্তভোগীরা আহত অবস্থায় ফতুল্লা থানাধীন বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস এর পাশে খানকার মোড়ে পৌঁছালে আসামীগণ পুনরায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র (চাপাতি, রামদা, ছোরা, চাকু) দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং আসামীরা পালিয়ে যায়। মারাত্মক আহত ও আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী দানিয়াল ও শুভ’কে তাদের আত্মীয়-স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরীয়) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে ও শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরবর্তীতে নিহত ভিকটিম এর মা মুক্তা বেগম ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭/৭২, তারিখ-১০/০২/২০২৪ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।#
ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…
ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…
স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…
This website uses cookies.