Header Premium (728×90)

অপরাধ

নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএমের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- জিহাদ হোসেন

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মজিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ প্রশ্ন এখন নবীগঞ্জ সাব জোনাল অফিস থেকে গ্রাহকদের সবার মুখে মুখে! তিনি দুর্নীতি-অনিয়মের রামরাজত্ব কায়েম করেছেন।
এমন নানা অভিযোগ উঠলেও তিনি থেকে যাচ্ছেন বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে স্থানীয় আকিজ সিমেন্ট কোম্পানি এবং দাসের গাঁও সহ বিভিন্ন শিল্প কারখানা থেকে মাসোহারা নিয়ে থাকেন। উচ্চ পদস্থ কর্মকর্তার ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।
এদিকে একাধিকবার বদলি হলেও অদৃশ্য ক্ষমতায় বদলি বাতিল করেন বারবার। এ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কারণে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা।
জানা যায়, ২০১৯ সালে এজিএম (ও অ্যান্ড এম) পদে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ সাব জোনাল অফিসের যোগদান করেন এ কর্মকর্তা। যোগদানের পর থেকেই শুরু হয় গ্রাহকদের চরম হয়রানি। ভুতুড়ে বিল নিয়ে শত শত অভিযোগ থাকলেও এসব আমলে না নিয়ে উল্টো গ্রাহককে হয়রানি করার অভিযোগ আছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
একাধিক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন, নবীগঞ্জ বিদ্যুৎ অফিসে নতুন সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, লাইন অপসারণ, মিটার বিকল, মিটার পরিবর্তন, লোড বৃদ্ধিসহ বিভিন্ন সেবায় গ্রাহক ভোগান্তি চরম আকারে পৌঁছেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, আব্দুল মজিদ ২০১৯ সালে বিদ্যুৎ অফিসে যোগদান করেছেন। সে আসার পর থেকে অনিয়ম দুর্নীতি শুরু হয়েছে। সে বিভিন্ন শিল্প কারখানা এবং আকিজ সিমেন্ট কোম্পানি থেকে মাসোয়ারা নেয় এবং দাসের গাওঁ বিভিন্ন শিল্প গ্রাহকের সাবস্টেশন কন্ট্রাক নেয় এবং সিটিপিটি সহ কন্ট্রাক নিয়ে থাকেন। এছাড়াও নবীগঞ্জ জোনাল অফিস থেকে বদলি হলেও অদৃশ্য ক্ষমতায় বদলি বাতিল করেন বারবার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম আব্দুল মজিদ বলেন, এ ব্যাপারে আমি কোন কথা বলতে চাই না। আপনি আমার ডিজিএম সাহেব এর সাথে কথা বলেন।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফুজ্জামান বলেন, ওনি খুব ভালো মানুষ, তিনি খুবই পরিশ্রম করেন। তার বিরুদ্ধে এরকম কোন অভিযোগ পাইনি। ৫ বছর ধরে তিনি এখানে কর্মরত রয়েছেন সরকারি ভাবে তিনি কী থাকতে পারবেন এমন প্রশ্নে তিনি বলেন, থাকতে পারবে কোন সমস্যা নেই।

Md Akash Hossain

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

11 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

12 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

12 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

12 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

12 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

12 hours ago

This website uses cookies.