দৌলতপুরে নিখোঁজের ছয়দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে দাদার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে একটি মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হল শাহিন আলী (১১) নামের এক স্কুল ছাত্রের মরাদেহ। শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।
অর্ধগলিত ওই মরাদেহটির পরনের জামা-কাপড় দেখে এটি স্কুল ছাত্র শাহিনের মরাদেহ বলে নিশ্চিত করেছেন তার পরিবার।
ওই স্কুল ছাত্রের পরিবার ও এলাকাবাসী জানায় (গত ১১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে স্কুল ছাত্র শাহিন আলি তার দাদার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পরদিন (১২ ডিসেম্বর) দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার।
পরিবারের লোকজনের ধারণা ভ্যান গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা শাহিনকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কৃষি কাজ করতে যাওয়ার সময় মরাদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরাদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে মরাদেহটি স্কুল ছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…
🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
This website uses cookies.