Header Premium (728×90)

গাড়ির চাকা, ট্রেনের সিট, জুতা এমনকি পেঁয়াজের মধ্যেও অদ্ভুত কৌশলে চলছে ইয়াবা পাচার

হীমেল কুমার মিত্রঃ
গাড়ির চাকা, ট্রেনের সিট, জুতা এমনকি পেঁয়াজের মধ্যেও অদ্ভুত কৌশলে চলছে ইয়াবা পাচার। পাচারকারীদের নিত্যনতুন কৌশল দেখে হতবাক বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব কৌশল প্রতিরোধ করা অনেক সময় তাদের জন্য চ্যালেঞ্জিং।

সম্প্রতি গাড়ির চাকার ভেতরে সুকৌশলে পাচার হচ্ছিল ইয়াবা এমন তথ্য ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে। ওয়ার্কশপে নিয়ে সেই চাকার টায়ার খোলার পর পাওয়া গেল ইয়াবা। জুতার ভেতর ইয়াবা চোরাচালান হচ্ছে, এই চালানটি ধরা পড়ার আগে জানত না ডিএনসি। অদ্ভূত এই কৌশলে এর আগেও ইয়াবার চালান এসেছে কক্সবাজার থেকে।

শুধু তাই নয়, ট্রেনের সিটে বিশেষ চেম্বার বানিয়ে ইয়াবার চালান চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে কারবারিরা। চেম্বারে ব্যবহার করা হয়েছে চুম্বক, যেন সিটে থাকা লোহার সঙ্গে আটকে থাকে। আর বেছে নেয়া হয়েছে এমন রং যা দেখতে হুবহু ট্রেনের সিটের মতো।

আইনশৃঙ্খলা বাহিনী মাদক পাচার প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিলেও পাচারকারীরা থেমে নেই। এই যেমন একজন বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ নিয়ে বাড়ি ফেরার পথে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। সম্প্রতি পেঁয়াজের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা চোরাচালান ধরা পড়ে ডিএনসির অভিযানে।

পাচারের এসব কৌশল উদ্‌ঘাটন করে কারবারিদের আইনের আওতায় আনা অত্যন্ত চ্যালেঞ্জিং বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান মিডিয়ার কর্মীকে জানিয়েছেন, ধরাছোঁয়ার বাইরে থাকার জন্য গাড়িতে ওঠার সময় মাদক কারবারিরা চুম্বকের সাহায্যে গাড়ির কোথাও লুকিয়ে রাখে। বাসের সিটের কভারের মধ্যেও লুকিয়ে পরিবহন করা হচ্ছে ইয়াবা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানোর জন্য এ ধরনের বিভিন্ন কৌশল নিচ্ছে।

editor

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

8 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

9 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

14 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

14 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

14 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

15 hours ago

This website uses cookies.