Header Premium (728×90)

অপরাধ

সাংবাদিক নাদিম হত্যায় শামীম গাজী নামে একজন গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনায় শামীম গাজী (৪০)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ও আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে এবং মামলায় নামীয় আসামী আমর আলী গাজীর ছোট ভাই।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,
সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় শামীম গাজীকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর সার্বিক নির্দেশনায় রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়,গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ১৪ জনের মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু,মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
নামীয় ২২ জন আসামীর মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ৫ জন আসামী। এখনো ১৭ জন আসামী ধরাছোঁয়ার বাইরে। নাদিম হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ১৫ জন গ্রেফতার হল।

নিহত সাংবাদিক নাদিমের পরিবারের দাবি দ্রুত সকল আসামীকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সে নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।

editor

Recent Posts

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

4 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

9 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

9 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

9 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

10 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

10 hours ago

This website uses cookies.