পতেঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাঙ্গুনিয়ার পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশালে গ্রেফতার
চট্টগ্রামের পতেঙ্গায় কথা কাটাকাটির জের ধরে মো. আলমগীল (৬০) নামের এক পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এনামুল নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
বুধবার (২১ জুন) বিকেল সোয়া ৪টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৭ জানিয়েছে, গত ৮ জুন নিহত ভিকটিম পান বিক্রেতা আলমগীরের সঙ্গে পতেঙ্গা চরপাড়া মোড়ের হোটেল ব্যবসায়ী এনামুল হোসেনের এক কর্মচারীর কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে এনামুল তার হোটেলের কয়েকজন কর্মচারী নিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে ভিকটিমের এক প্রতিবেশী বাসায় গিয়ে দেখেন আলমগীরের কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন এনামুল। পরবর্তীতে এনামুল পালিয়ে গিয়ে বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
This website uses cookies.