Header Premium (728×90)

অপরাধ

ঝালকাঠিতে দুদকের অফিসার পরিচয়দানকারী ৬ প্রতারক গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে দুদকের অফিসার পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহর শংকর এলাকর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কচুবুনিয়া এলাকার মৃত তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৬০), ভোলা জেলার দক্ষিন আইচা থানার চড় আড়কলমি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আল আমিন (৩৯), নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি এলাকার মৃত সৈয়দ আবুল মোবারকের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৭), লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার রতনপুর এলাকার মৃত আব্দুল ছত্তারের ছেলে মো. কামাল উদ্দিন (৪৫), ভোলা জেলার লালমোহন থানার চরভুতা এলাকার মৃত সাকাওয়াত হোসেনের ছেলে মো. শামীম হোসেন (১৯), ঝালকাঠির সদর থানার গোয়ালকান্দা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে মো. এনায়েত হাওলাদার (৪২)।

রাজাপুর থানা পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয় দিয়ে অসহায় মানুষদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নিত। শনিবার বিকালে একটি মাইক্রোবাসে করে রাজাপুর উপজেলা সদরের মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আসেন প্রতারক চক্রের ছয় সদস্য। তারা নিজেদের দুদকের সরকারী অফিসার পরিচয় দিয়ে জানায় জায়গা-জমি নিয়ে মিজানুরের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। অভিযোগ নিষ্পত্তি করিয়া দিবে বলে মিজানুর রহমানের কাছে এক লাখ টাকা বাদী করেন তারা। মিজানুর রহমান নগদ ১৫ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা পরে দেয়া আশ্বাস দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহর শংকর এলাকায় মৃত আসমত আলী হাওলাদারের ছেলে আব্দুর রহিম হাওলাদারকে ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। রহিম ছাগল বিক্রয় করে তাদের সাথে দেখা করবে বললে রেহাই পেয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দেয়। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে প্রতারনার বিষটি প্রকাশ পায়। স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ভূক্তভোগী মিজান বাদী হয়ে রবিবার দুপুরে ছয়জনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

5 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

5 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

5 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

6 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

6 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

6 hours ago

This website uses cookies.