Header Premium (728×90)

অপরাধ

রাবি কর্মচারিকে পেটালেন ২ ছাত্রলীগ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কর্মচারী বিকেলে হল প্রাধ্যক্ষের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
হল প্রশাসন বলছে, তারা অভিযোগের সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা নেবে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন মাজহারুল ইসলাম ও মোমিন ইসলাম। মাজহারুল সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সহসভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অভিযুক্ত আরেক ছাত্রলীগ নেতা মোমিন ইসলাম শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। মারধরের শিকার রফিকুল ইসলাম সংস্কৃতি বিভাগের অফিস সহায়ক।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম দাবি করেন, ‘ দুপুর সাড়ে ১২টায় আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী অসুস্থতার কারণ দেখিয়ে সাহায্য প্রার্থনা করে তাঁকে ফোন করেন এবং সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর রুমে (কক্ষে) ডেকে নেন। পরে ছাত্রলীগ নেতা মোমিন ও মাজহারুল রুমের জানালা-দরজা বন্ধ করে দেন। পরে ওঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফিরলে দেখি, আমার মাথায় পানি ঢালছেন। পরে তাঁরা আমাকে হলের গেটে নিয়ে এসে পালিয়ে যান। এ সময় বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। অন্যথায় মেরে ফেলার হুমকি দেন।’

আরিফুল ইসলাম সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হলের ৩৬৯ নম্বর কক্ষে থাকেন। কল দিয়ে ওই অফিস সহায়ককে কক্ষে ডেকে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। কাউকে কল দিইনি। আমি রুমে ঘুমাচ্ছিলাম। পরে জানতে পারি, আমাদের বিভাগের কর্মচারী রফিকুল ভাইকে হলে ডেকে মারধর করা হয়েছে।’

সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগেই জেনেছি। তাঁরা কাজটি ঠিক করেননি। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোমিন ইসলাম। তিনি বলেন, ‘মেয়ের অসুস্থতার কথা বলে রফিকুল ইসলাম আমার কাছ থেকে মার্চ মাসে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে আমি তাঁর কাছে টাকা চাই। কিন্তু তিনি আজকে দেব, কালকে দেব বলে কালক্ষেপণ করেন। পরে আজকে সকালে উনাকে হলে ডেকে নিয়ে আসি। তিনি (রফিকুল) বলেন, আরেকজনকে নাকি আমাকে দেওয়ার জন্য টাকা দিয়েছেন। কিন্তু আমি টাকা পাইনি। পরে বিষয়টি তাঁকে বুঝিয়ে হল গেটে ছেড়ে দেই।’

এদিকে অভিযুক্ত আরেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। টাকা ধার করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘একজন ছাত্রের কাছ থেকে কেন টাকা ধার নেব?’ তিনি উল্টো অভিযোগ করেন, ছাগল বিক্রির ৩০ হাজার টাকা ছিল তাঁর কাছে। মারধরের সময় সে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
জানতে চাইলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই অফিস সহায়ককে মারধরের সত্যতা পাওয়া গেছে। তাঁরা দেখেছেন, তাঁকে (রফিকুল) যখন হলে নিয়ে আসা হয়েছে, তখন তিনি সুস্থ ছিলেন। পরে হল থেকে বের হওয়ার সময় তাঁকে অসুস্থ দেখা গেছে।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

5 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

5 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

5 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

6 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

6 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

6 hours ago

This website uses cookies.