Header Premium (728×90)

অপরাধ

ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সংঘটিত একাধিক দোকানে চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১ আসামিকে গ্রেফতার করেছে, এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়নের ফুলগাজী বাজারে গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা থেকে ৯ এপ্রিল ভোর ৫টার মধ্যে যেকোন সময় দুর্বৃত্তরা ৪টি দোকানে চুরি সংঘটিত করে।

চোরেরা বাজারের মূল সড়কের পশ্চিম পাশে অবস্থিত জালালিয়া সুইট অ্যান্ড পেস্টিশপ, কালাম ইলেকট্রিক, পি.এল. স্টোর এবং ভাই ভাই স্টোরের ছাদের টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করে।

প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মামলা করতে অনাগ্রহী থাকলেও পুলিশ গোপন ও প্রকাশ্য অনুসন্ধান অব্যাহত রাখে।

তদন্তের এক পর্যায়ে গত ১২ এপ্রিল মোঃ জালাল হোসেন আরাফাত (২১) নামে এক যুবককে শনাক্ত করে গ্রেফতার করা হয়, জিজ্ঞাসাবাদে সিসিটিভি ফুটেজের সাথে তার সম্পৃক্ততা মিলে গেলে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

আসামি জানান, তার বড় ভাই আরিফ হোসেন (২৪), ইমন (পিতা অজ্ঞাত) এবং মেহেদী (২৩)-এর সঙ্গে মিলে সংঘবদ্ধ ভাবে তারা রাতে দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে চুরি করতেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিজয়পুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ প্যাকেট ব্যানসন সিগারেট, ১ প্যাকেট গোল্ডলিফ সিগারেট, ২টি ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ৩টি লাক্স সাবান এবং ১০টি রবি মোবাইল রিচার্জ কার্ড। এসব মালামালের আনুমানিক মূল্য ১ হাজার ৭৩৫ টাকা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে নিয়ে ঘটনাস্থলে গেলে তিনি কীভাবে ও কোন পদ্ধতিতে দোকান গুলোতে প্রবেশ করে চুরি সংঘটিত করেছেন তার বিস্তারিত বর্ণনা দেন।

এ ঘটনায় জালালিয়া সুইট অ্যান্ড পেস্টিশপের মালিক মোঃ শহিদুল ইসলাম নোমান বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, ফুলগাজী থানায় মামলা নম্বর-০২, তারিখ ১২ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে, এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান বাকি আসামিদের গ্রেফতারের বিষয়ে ফুলগাজী থানা পুলিশ তৎপর রয়েছে।

saju

Recent Posts

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

15 hours ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

16 hours ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

16 hours ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

16 hours ago

ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের ফুটপাতের রাস্তায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো ১ পরিচয়হীন,…

16 hours ago

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে…

16 hours ago

This website uses cookies.