Header Premium (728×90)

অপরাধ

ফেনীতে কিশোর শান্ত নিহতের ঘটনায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনীতে ট্রাকচাপায় কিশোর নিহতের ঘটনায় তদন্তে নেমে একটি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, এ সময় ছিনতাই হওয়া অটোরিক্সার যন্ত্রাংশ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, ফেনী মডেল থানার হকদি এলাকার বাসিন্দা কানু কুমার সাহা (৪৭) গত ৯ মার্চ ফেনী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

এতে উল্লেখ করা হয়, গত ৮ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ফেনী মডেল থানাধীন মধুপুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের লালপোল স্টার লাইন ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতির ঢাকা মেট্রো-প-১৩-০৪৭৪ নম্বর ১টি ট্রাক তার ছেলে শান্ত কুমার সাহা (১৫) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, এ ঘটনায় ফেনী মডেল থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা (নং-২৬) রুজু করা হয়।

তদন্তের এক পর্যায়ে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘটনার আগে নিহত শান্ত কুমার সাহার অটোরিক্সা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছিল, পরে ডিবির এসআই রেজোয়ানের নেতৃত্বে ১টি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফেনী জেলা সাইবার সেলের সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ডিবি পুলিশের ১টি দল সদর মডেল থানার এএসআই অনুপকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানার আল-আমীন হাসপাতালের সামনে থেকে ছিনতাই করা অটোরিক্সা বিক্রির ৫ হাজার টাকাসহ সোহাগকে এবং ভিকটিমের মোবাইল ফোন সহ নাসিরকে গ্রেফতার করে।

পরে সোহাগের স্বীকারোক্তির ভিত্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কড়ইতলা এলাকা থেকে ইমাম উদ্দিন ইমনকে গ্রেফতার করা হয়, পরে তার দেখানো মতে কড়ইতলার আনোয়ারের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বাসিন্দা ইমাম উদ্দিন ও নাসিরের বাড়ি পাশাপাশি, নাসির ও সোহাগ চট্টগ্রামে একই বাসায় থাকত এবং তারা অটোরিক্সা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত, নাসির ফোনে ইমাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা অনুযায়ী সোহাগকে ফেনীতে পাঠায়, পরে সোহাগ নিহত শান্তের অটোরিক্সা ও মোবাইল ছিনতাই করে, পরবর্তীতে ইমাম উদ্দিন অটোরিক্সাটি কোম্পানীগঞ্জের কড়ইতলায় এনে আনোয়ারের গ্যারেজে নিয়ে এর যন্ত্রাংশ খুলে ফেলে এবং মোবাইলটি নাসিরের কাছে দেয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে এবং সোহাগের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে ফেনী মডেল থানায় ১০ মার্চ পেনাল কোডের ৩৯৪ ধারায় আরও একটি মামলা (নং-২৮) দায়ের করা হয়েছে।

saju

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

4 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

6 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

22 hours ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

23 hours ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

23 hours ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

23 hours ago

This website uses cookies.