Header Premium (728×90)

অপরাধ

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা “ডিবি”

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ডিবি পুলিশের বিশেষ একটি অভিযানে চার রাউন্ড গুলি ও দুইটি বিদেশী অস্ত্র সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের কাছে থাকা চারটি এন্ড্রোয়েড ফোন এবং একটি বাটন ফোন ও কালো রঙের একটি টয়োটা ব্র্যান্ডের উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৪:০০ টার সময় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্ত্র ও গুলি সহ গ্রেফতারকৃত আসামিরা হলো- রাজবাড়ী শহরের উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ তারেক (৩০), একই শহরের মেছোঘাটা এলাকার আমির শেখের ছেলে ফিরোজ শেখ (৩০) ও অন্য দুজন আসামি খানখানাপুরের সরদার পাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২১), একি গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত (২৮ডিসেম্বর) ৭টা ২৫মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দক্ষ ও চৌকস দল এ অভিযান চালান। আটকৃতদের শহরের ৪নং ওয়ার্ডের সেগুন বাগিচা নামক স্থানে অভিযান করে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত মো. ইমরান সরদারের পকেট থেকে একটি ও মো.সিয়াম শেখের পকেট থেকে একটি মোট দুইটি ৭.৬৭ দেশের বাইরের তৈরী বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সেই সাথে চার রাউন্ড গুলি, চারটি এন্ড্রোয়েড ফোন ও একটি বাটন ফোন এবং কালো রঙের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, আসামীদের বিরুদ্ধে পূর্বে একাধীক মামলা রয়েছে। রাজবাড়ী সদর থানায় এ বিষয়টি নিয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

saju

Recent Posts

২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে ফ্রান্স, আর্জেন্টিনার সম্ভাবনা বাড়ল

উত্তর আমেরিকায় চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের…

28 minutes ago

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৮

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে…

34 minutes ago

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা হাইকমিশনারের

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের…

39 minutes ago

সরকারি অর্থের অপচয় রোধে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনায় কড়াকড়ি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা এবং…

1 hour ago

আট বিভাগীয় শহরে কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস

আটটি বিভাগীয় শহর এবং কক্সবাজারে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামে কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস।…

1 hour ago

বিশ্বকাপে কেন শেষ মুহূর্তে হেরে যাচ্ছে আফ্রিকান দলগুলো

বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকান দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা এবং শেষ মুহূর্তে গোল হজম করার প্রবণতা নিয়ে…

1 hour ago

This website uses cookies.