ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ৬ বছরের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলা থেকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ, এ ঘটনায় অপহরণ কারী শিশুটির আপন ফুফা মোহাম্মদ হানিফ (৪৮) কে আটক করা হয়েছে।
৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল দিকে বাগেরহাট জেলার রামপাল থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হানিফকে পুলিশ আটক করেন, পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামিকে চান্দিনা থানায় নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
আটক কৃত মোহাম্মদ হানিফ কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর আপন ফুফা।
পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার নামে হানিফের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-দ্বন্দ্ব চলছিল, এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ফাতেমা স্বামী-সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন, এতে প্রতিশোধ নিতে হানিফ গত ২৯ অক্টোবর বুধবার সকালে শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যান।
শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার দিশেহারা হয়ে পড়ে, পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, অপহরণকারী হানিফই শিশুটিকে নিয়ে গেছেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, অপহৃত শিশুর মা নাহিদা আক্তার বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণ কারীর অবস্থান শনাক্ত করি, পরদিন সকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও আসামিকে আটক করতে সক্ষম হই।
তিনি আরও জানান, শুক্রবার সকালে ভিকটিম ও আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে, পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…
স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা সহ…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদর উপজেলা রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭…
This website uses cookies.