শিকারপুর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেফতার
স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরের মিঠাপুকুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর চুরিসহ নানান অপকর্মে জড়িত বলে জানা গেছে।
আজ (২ এপ্রিল) বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
(১ এপ্রিল) মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার সময় মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত কিশোর জাকিরুল ইসলাম (১৪) সম্পর্কে শিশুটির দাদা হন। ঘটনার আগে শিশুটির মাসহ অভিযুক্ত কিশোর এবং এক প্রতিবেশী নারী বাড়ির পাশ্ববর্তী ১টি জায়গায় বসে গল্প করছিলেন। গল্প শেষে শিশুটির মা বাড়ি চলে আসলেও সে বাড়ি না আসায় মা তাকে খুঁজতে থাকেন। খোঁজার সময় অভিযুক্ত কিশোরের বাড়ি থেকে শিশুটির চিৎকার শুনতে পান। এসময় শিশুটির মা অভিযুক্ত কিশোরের বাড়িতে গিয়ে দেখেন অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে এবং অভিযুক্তের পরনে কাপড় নেই। পরে শিশুটির মা স্থানীয়দের জানালে অভিযুক্ত কিশোরকে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
উক্ত বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…
This website uses cookies.