মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ মামলায় আটক-১ ভিকটিম উদ্ধার
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোটবোন কে অপহরণ মামলার ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামী সোহেল(৩৮) মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের রশীদ এর ছেলে এবং অপরজন লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের নূর ইসলাম এর ছেলে মস্তুফা(৪৮)।তারা মনোহরদী থানায় মো.জামাল উদ্দীন এর করা অপহরণ মামলার ১- ২ নং আসামী। ১ নং আসামী মস্তুুফা ভিকটিমের ভাইয়ের শ্বশুর।
এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ মার্চ জামাল উদ্দীন এর মেয়ে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে ফুসলাইতে থাকে আমি এতে অস্বীকার করিলে ১-২ নং আসামী মির্জাপুর গ্রামের বাড়ীতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নেত্রকোনা কলমাকান্দা বাজারে নিয়ে চেতনানাশক ঔষধ দিয়ে একটি রুমে আটকে
রাখে। ৩০ মার্চ রাত আনুমানিক ৮.৩০ মিনিটে মেয়ের জ্ঞান ফিরিলে বাবাকে মুঠোফোনে বিস্তারিত জানালে বিবাদীদ্বয়ের বাড়ীতে চাপ প্রয়োগ করিলে তারা মার্চের ৩১ তারিখে মীমকে তার ভাবীর কাছে দিয়ে যায়।এরপর থেকেই আসামীদ্বয় পলাতক রয়েছে।
মঙ্গলবার( ১ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ২ নং আসামীকে গ্রেপ্তার করে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে মনোহরদী থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহিনূর ইসলাম বলেন,গতকাল সন্ধ্যা ৬:০০ টায় ভিকটিমকে শরীফপুর বাজার থেকে উদ্ধার করে তাকে সাথে নিয়ে বড় মির্জাপুর গ্রাম থেকে ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরিক্ষার জন্য নরসিংদী সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি।
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…
This website uses cookies.