ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা ছাগলনাইয়ায় উপজেলা ফসলি জমির মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১৫মার্চ শনিবার দুপুরে উপজেলার উত্তর কুহুমা এলাকায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালায় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
এ সময় ফসলি জমির মাটি বিক্রির দায়ে সাইফুল ইসলাম নামে ১ ব্যক্তিকে ১ মাসের সাজা প্রদান করা হয়, সাইফুল ইসলাম ঐ এলকার আমির হোসেনের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, মেইন রোডের পাশে ফসলি জমির মাটি কেটে প্রায় ১০ ফুট গভীর গর্ত করে ফেলে মাটি খেকোরা, এতে করে ফসলি জমির উর্বরতা নষ্টসহ পার্শ্ববর্তী রাস্তা ও অন্যান্য ফসলি জমি ক্ষতি হওয়ার ব্যাপক আশংকা তৈরী হয়, এ সময় মাটি ভর্তি একটি পিকাপ ও এস্কেভেটর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২