মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ)বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ও বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে
উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ক্রেতাদেরকে ওজনে পেট্রোল কম দেওয়ায় ওজন ও পরিমাপ দন্ড আইন-২০১৮ এর ধারা মোতাবেক আনোয়ার ব্রাদার্স,সিএনজি এণ্ড এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স-সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২