যখন সময় ডেস্ক রির্পোট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর ১ যুবককে আটক করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ২১ মিনিটে এ ঘটনা ঘটে, বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই।
বিমানবন্দর সূত্র জানা যায়, ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের ১টি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে অ্যাপ্রোন এলাকায় ঢুকে পড়েন, যেখানে উড়োজাহাজ পার্কিং করা হয়, পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানা যায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন, বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন, পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা।
বেবিচক জানান, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দর গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
This website uses cookies.