ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, জুয়া এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ধীতুয়া এলাকার সূর্যের খাদ্য মিলের সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) এবং শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বসতঘর থেকে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) এবং মোশারফ হোসেন (৩৪)।
এছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে সাঙ্গু নদীর তীব্র ভাঙনে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ধসে পড়েছে, যার ফলে…
কানাডায় অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খানের রাইফেল ও পিস্তল হাতে নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম…
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও জেলা প্রশাসন স্থাপিত দানবাক্সগুলো ৩৫…
দেশে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৩৭১ জনে দাঁড়িয়েছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরে আক্রান্ত ও…
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) সাইবার হামলার খবর পাওয়া গেছে। সিরিউসিম নামের…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলা বিক্ষোভ ও সহিংসতার জের ধরে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের বেশ…
This website uses cookies.