চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামে এক দুবাই প্রবাসী ও আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদ আলির ছেলে। তিনি দুবাই প্রবাসী হওয়ার পাশাপাশি জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ব্যক্তি ‘জরুরি কথা আছে’ বলে বাবুল আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাকে কলমোগাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করা হয় এবং পরে তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহত বাবুল আক্তার এলাকার এক যুবককে কাজের জন্য রাশিয়ায় পাঠিয়েছিলেন। পরবর্তীতে সেখানে যুদ্ধে ওই যুবকের মৃত্যু হলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও তাদের মধ্যে ক্ষোভ রয়ে গিয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই পুরোনো বিরোধের জেরে রাশিয়ায় নিহত যুবকের স্বজন বা সহযোগীরা ক্ষুব্ধ হয়ে বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করতে পারেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা। মঙ্গলবার রাত…
নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু…
পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা…
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। অ্যান্টার্কটিকার বরফে স্থাপিত…
নাটোরের গুরুদাসপুরে কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে রাস্তায়…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…
This website uses cookies.