Header Premium (728×90)

Categories: সারাদেশ

ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরের ইসলামপুরে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ইসলামপুর থানা-পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের বেপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন বেপারীপাড়া এলাকার হারজুল বেপারীর ছেলে সোহেল রানা (৫০) এবং আব্দুর রশিদের ছেলে রাজা মিয়া (৪০)।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহেল রানার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। একই সময় সেখানে অবস্থানরত রাজা মিয়াকেও পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে ঘর তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা হয়।

এই ঘটনায় এসআই মো. জুনায়েদ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এই অপরাধের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি…

6 minutes ago

কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কর্নেল অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে…

11 minutes ago

দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা

৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডা. শাহজিয়া শাহরিন আনিকা দেড় মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে ক্যাডার হওয়ার…

24 minutes ago

ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো…

56 minutes ago

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্যের আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার…

1 hour ago

রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘটনায়…

2 hours ago

This website uses cookies.