Header Premium (728×90)

Categories: সারাদেশ

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে ফের সচল জারিয়া লোকাল ট্রেন

ইঞ্জিন বিকল থাকায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক হস্তক্ষেপে আবারও চালু হয়েছে জারিয়া লোকাল ট্রেন। রোববার (০৪ অক্টোবর) সকাল থেকে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ঝানজাইলের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটের একমাত্র লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়া এলাকার হাজার হাজার সাধারণ যাত্রী।

গত শনিবার (০৩ অক্টোবর) ট্রেন বন্ধের বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। তাঁর বিশেষ অনুরোধে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের লোকোমোটিভ বা ইঞ্জিন দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য বুক থাকা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে একটি ইঞ্জিন দ্রুত ময়মনসিংহে পাঠানো হয়। ফলে রোববার সকাল থেকেই ট্রেনটি পুনরায় সচল করা সম্ভব হয়, যা স্থানীয় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

জারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন জানান, ইঞ্জিন সংকটের কারণে গত সেপ্টেম্বর মাসে জারিয়া লোকাল ট্রেনটি মাত্র ৮ দিন চলাচল করেছিল। বাকি সময় ট্রেনটি পুরোপুরি বন্ধ ছিল। প্রতিদিন গড়ে ৪টি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে সচল থাকার দিনগুলোতেও ট্রিপ সংখ্যা কমিয়ে ১টি বা ২টি করা হয়েছিল। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপ পরিচালনার পর এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকার পর রোববার থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মাত্র ২০ টাকা ভাড়ায় জারিয়া থেকে ময়মনসিংহ যাতায়াত করা যায় বলে এই ট্রেনটি স্থানীয় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে দুর্গাপুর এলাকার যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি তাঁর আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) এবং রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জারিয়া রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। এছাড়া সরাসরি ঢাকার সাথে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের সুবিধার্থে এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর জন্য তিনি ডিও লেটার পাঠিয়েছেন। বর্তমানে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা পরিচালনা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ১৭ অক্টোবর শনিবার…

1 minute ago

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝোড়ো হাওয়ায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপের বাগানসহ…

4 minutes ago

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

8 minutes ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

12 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

17 minutes ago

অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে চালু হলো ‘রিটায়ারএক্সপার্ট’

অবসরপ্রাপ্ত পেশাজীবীদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন প্রজন্মের উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে লাগাতে…

22 minutes ago

This website uses cookies.