Header Premium (728×90)

Categories: সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৬১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই রোগীর নাম খালেদা বেগম (৫৫)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। রোববার (৪ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বিকেল ৪টা ৫০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে ভর্তি হন খালেদা বেগম। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটে তিনি মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মৃত্যুর প্রাথমিক কারণ ‘ডেঙ্গু শক সিনড্রোম’।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৩ জন, নারী ৪২ জন এবং শিশু ১১ জন। এছাড়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২ জন রোগী।

হাসপালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে ৪ অক্টোবর পর্যন্ত মমেক হাসপাতালে সর্বমোট ৩ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ রোগী এবং মারা গেছেন ২৫ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রোগী ভর্তি ও সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার ধারা অব্যাহত থাকলেও ডেঙ্গু রোগীর চাপ কমেনি। আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর রোগীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। ডেঙ্গুর জটিলতায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে বিধায়, জ্বর বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের কথা বলে তীব্র সমালোচনায় ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো শহর ধ্বংসের কথা…

19 minutes ago

বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে আইডিআরএ’র বিশেষ উদ্যোগ

দীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরাতে কাজ করছে বীমা উন্নয়ন…

23 minutes ago

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী, নিলেন কড়া অবস্থান

নিজের সিনেমার দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিকৃত ভিডিও ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী…

49 minutes ago

গণঅধিকারের সদস্য জসিমের পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৪ আসনে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের নেতা মো. আ. জসিম উদ্দিনের সদস্য…

52 minutes ago

শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। শ্রেয়াস…

53 minutes ago

নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে হারাল বসনিয়া

উয়েফা নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কার্ডজনিত…

53 minutes ago

This website uses cookies.