ভোলার লালমোহন উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ দূর করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তিনি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ওসি নজরুল ইসলাম মজুমদার আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং অনলাইন জুয়ার মতো অপরাধগুলো ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি গোটা সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের এসব অপরাধমূলক পথ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উক্ত সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, মোতাহারনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.