Header Premium (728×90)

Categories: সারাদেশ

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মায়েদের সম্মাননা

যশোরের বেনাপোলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে অবদান রাখা মায়েদের ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির উদ্যোগ নেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও ইমদাদুল হক যেভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এগিয়ে এসেছেন এবং তাদের মায়েদের সম্মান জানিয়েছেন, তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, বেনাপোলে অনেক বিত্তশালী মানুষ থাকলেও এ ধরনের উদ্যোগ নিয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। পৌরসভায় ইমদাদুল হকের মতো নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মফিকুল হাসান তৃপ্তি বলেন, দলীয় চিন্তার ঊর্ধ্বে গিয়ে শিক্ষার উন্নয়নে ইমদাদুল হকের এ উদ্যোগ অনেকের দৃষ্টি কেড়েছে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি তৃণমূলের নেতারাও শিক্ষার উন্নয়নে এগিয়ে এলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, মেহেরুল্লাহ মেম্বার, সাহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…

2 minutes ago

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

22 minutes ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

31 minutes ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

51 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

55 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

1 hour ago

This website uses cookies.