বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কটিয়াদীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে রাত সাড়ে ৮টার দিকে গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহ্। সভায় বক্তব্য রাখেন গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন জীবন, স্থানীয় ব্যবসায়ী মো. মানিক মিয়া, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু এবং মুফতি সফিউল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…
এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…
হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক…
রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব।…
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত থাকলেও মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর আয়কর…
পুরান ঢাকার জনসন রোডের ব্যস্ত এলাকায় পাখিদের জন্য এক অনন্য আশ্রয়স্থল ‘আকাশনীড়’ গড়ে তুলেছে ঢাকা…
This website uses cookies.