গাজীপুরের জয়দেবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মো. রাসেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌনে পাঁচটার দিকে ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় তার নিজ বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে এসআরবি-১, সিপিএসসি গাজীপুর এবং সিপিসি-১ উত্তরা ঢাকার যৌথ আভিযানিক দল অংশ নেয়।
অভিযানকালে রাসেল রানার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেব জিৎ পাল রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্যমতে, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের আসাদ উল্লার ছেলে।
উদ্ধার করা অস্ত্র কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে এসআরবি-১। তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ইয়েমেনে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে কূটনীতির পথ সংকীর্ণ হয়ে…
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড…
নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন সৈয়দ ইসলামকে ধারালো…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ…
ইরান সমর্থিত হুতিদের দখলে থাকা এলাকা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু…
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির উদ্যোগ নিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটি কিনতে আগ্রহ প্রকাশ…
This website uses cookies.