রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো বদরগঞ্জ উপজেলার চম্পাতলী মিস্ত্রিপাড়া গ্রামের রুপা রানী (১০) এবং তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা গ্রামের পঞ্চমী রানী রায় (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আরাজি গ্রামের রতন চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়েতে যোগ দিতে রতনের বোন ওমালা রানী তার মেয়ে রুপাকে এবং রতনের বড় ভাই অজয়ের শ্যালিকা মিনতি রানী রায় তার মেয়ে পঞ্চমীকে নিয়ে আসেন। বুধবার রতনের বাড়িতে ‘ফিরানি’ অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজনের সমাগম ঘটেছিল। দুপুর দেড়টার দিকে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রুপা ও পঞ্চমী। দীর্ঘ সময় তারা ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন আরাজি গ্রামের সুধীর রায়ের পুকুরে তাদের খুঁজতে থাকেন। বেলা ৩টার দিকে পুকুরের পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রুপার মা ওমালা রানী বলেন, ‘মামার বিয়েতে আনন্দ করবে বলে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলাম। এখন মেয়েটা আমার সামনে পড়ে আছে। মেয়েকে বিয়ের আনন্দ দেখাতে এনেছিলাম, এখন মেয়ের মরদেহ নিয়ে কীভাবে বাড়ি ফিরব?’ পঞ্চমীর মা মিনতি রানী বিলাপ করতে করতে বলেন, ‘বিয়ার খুশি মোর কপালো দুঃখ আনিল। মুই এখন মাওক (মেয়ে) কোনঠে পাইম। ওর বাপোক কী জবাব দেইম। মোর মাও কথা কওছে না কেন।’ স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন জানান, বিয়ের আনন্দঘন পরিবেশে দুই শিশুর অকাল মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…
২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাবে দেশটিতে আমদানি হু হু…
বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে জানানো হয়েছে, গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন…
রাজধানীর মোহাম্মদপুরে মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় উত্তরার…
সরকারি অর্থে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি…
This website uses cookies.