Header Premium (728×90)

Categories: সারাদেশ

স্পিকারের এপিএস সবুজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে লালমোহন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) এপিএস আকবর হোসেন সবুজকে ঘিরে দু’টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলার লালমোহন উপজেলার সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম ফিরোজ এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেন, আকবর হোসেন সবুজের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই মনগড়া ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার সপক্ষে কোনো নির্ভরযোগ্য নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকাদার জানিয়েছেন, আকবর হোসেন সবুজ দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে এপিএস আকবর হোসেন সবুজ বলেন, স্পিকার মহোদয় মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, দায়িত্বশীলভাবে কাজ করতে গিয়ে একটি চক্র তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সংসদ সচিবালয়ে জমা দেওয়া কিছু পেপার কার্ডের বিষয়ে তিনি বলেন, সেখানে উল্লেখ করা বিষয়গুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ঘটনা, যা বর্তমানের সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

6 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

6 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

6 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

6 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

6 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

7 hours ago

This website uses cookies.