সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে একটি হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিকরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় স্থানীয় সংবাদকর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা দাবি করেন, সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণ কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার আসামি করা হয়েছে। তারা বলেন, যদি কোনো সাংবাদিক অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তবে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া উচিত। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সভায় বক্তারা আরও বলেন, মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে গেলে প্রকৃত সত্য এবং সাংবাদিক সৌরভকে জড়ানোর পেছনের উদ্দেশ্য বেরিয়ে আসবে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি সেলিম সরদার ও জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভোরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) পিটুনিতে গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার ১৮ দিন পর, গত ২০ সেপ্টেম্বর মেহেদী হাসানের বাবা আনিছুর রহমান আদালতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহৃত বৃটেনের একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন…
আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জাপান…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…
দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করাকে বাংলাদেশের…
This website uses cookies.