ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তি উদ্যোগে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন চকেট এই নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন।
নদীবেষ্টিত মদনপুর ইউনিয়নটি উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা পেতে দীর্ঘদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ভোলা সদর হাসপাতালে নিতে চরম সংকটে পড়তে হয়। স্থানীয় পাটোয়ারি বাজার, চর বৈরাগী, মধুপুর, চর টগবি ও চর মুন্সিসহ বিভিন্ন এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের পর্যাপ্ত সংকট রয়েছে। ফলে অনেক সময় গুরুতর রোগীদের মাছ ধরার ট্রলারে করে হাসপাতালে নিতে হয়।
স্থানীয়রা জানান, এর আগে সরকারি উদ্যোগে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হলেও তা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এছাড়া ভোলার বিভিন্ন চরাঞ্চলের জন্য দেওয়া আরও চারটি নৌ-অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জামাল উদ্দিন চকেট বলেন, মদনপুরের মানুষ দীর্ঘদিন ধরে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি অচল থাকায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে তিনি ব্যক্তি উদ্যোগে এই নতুন নৌ-অ্যাম্বুলেন্সটি চালু করেছেন। এটি প্রসূতি, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মদনপুরে স্থায়ী ও মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি দ্রুত সচল করার দাবি জানিয়েছেন।
হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডনাল্ড ট্রাম্প। এর জবাবে…
দেশের বিভিন্ন স্থানে চলমান দখলবাজি ও চাঁদাবাজির ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের…
এনবিআর ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ থেকে ২১০ টাকা নির্ধারণ করে আদেশ…
ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনের ভারি বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু…
রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে হাফপ্যান্ট পরায় সাজ্জাদ হোসেন নামে এক অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট আটকে রেখে…
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন…
This website uses cookies.