Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ঘোড়া দিয়ে জমি চাষ করে জীবিকা নির্বাহ

বর্তমান আধুনিক কৃষির যুগে ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো যন্ত্রপাতির ব্যবহার বহুগুণ বেড়েছে। ফলে এক সময়ের প্রচলিত গরুর হাল কিংবা ঘোড়া দিয়ে জমি চাষের দৃশ্য এখন প্রায় বিলুপ্তির পথে। তবে এই পরিবর্তনের স্রোতে গা না ভাসিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের দরিদ্র কৃষক শফিকুল ইসলাম বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক পথ। তিনি ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করছেন।

সম্প্রতি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পাশের একটি কৃষিজমিতে শফিকুল ইসলামকে তার ঘোড়া নিয়ে জমি চাষ ও মই দেওয়ার কাজে ব্যস্ত দেখা যায়। নিজের এই পেশা সম্পর্কে শফিকুল ইসলাম জানান, জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে তিনি ঘোড়াটি ক্রয় করেন। সেই থেকে তিনি বিভিন্ন কৃষকের জমিতে ঘোড়া দিয়ে চাষ ও মই দেওয়ার কাজ করে আসছেন।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে মই দেওয়ার জন্য তিনি ২৫০ টাকা পারিশ্রমিক নেন। দিনে প্রায় পাঁচ বিঘা জমিতে মই দেওয়া সম্ভব হয়, যার ফলে তার প্রতিদিন প্রায় এক হাজার ২৫০ টাকা আয় হয়। শফিকুল আরও জানান, আমন ও বোরো—এই দুই মৌসুম মিলিয়ে ঘোড়া থেকে তার প্রায় ৬০ হাজার টাকা আয় হয়েছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ঘোড়া দিয়ে জমি চাষের ঘটনা এখন সচরাচর দেখা যায় না। শফিকুল ইসলাম মূলত বাড়তি আয়ের লক্ষ্যেই ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার কাজ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন

সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…

2 minutes ago

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…

11 minutes ago

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…

11 minutes ago

জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে…

19 minutes ago

নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে ১০ জন নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার…

20 minutes ago

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহৃত বৃটেনের একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।…

25 minutes ago

This website uses cookies.