নীলফামারীর সৈয়দপুরে ‘শরীরচর্চা হোক প্রতিদিনের অভ্যাস’ এবং ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’—এই স্লোগানগুলোকে সামনে রেখে একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুরের আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সৈয়দপুর রংধনু পার্কের সামনে থেকে এই ম্যারাথনের সূচনা হয়। দৌড়টি নির্ধারিত রুট ধরে পার্বতীপুরের চাকলা বাজার হয়ে সৈয়দপুর কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, ম্যারাথনে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ জন দৌড়বিদ অংশ নিয়েছেন। প্রতিযোগিতার জন্য ৯ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার, ৩ কিলোমিটার এবং ১ কিলোমিটার কিডস ফান রান—এই চারটি ক্যাটাগরি রাখা হয়েছিল। প্রতিটি ক্যাটাগরিতে নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করার পাশাপাশি বিজয়ীদের জন্য পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা ছিল। এর মধ্যে ৯ কিলোমিটার ক্যাটাগরিতে ১ম থেকে ৬ষ্ঠ, ৭.৫ কিলোমিটারে ১ম থেকে ৪র্থ এবং ৩ কিলোমিটারে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ১ কিলোমিটার কিডস রানে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের জন্যও পুরস্কার ছিল। অংশগ্রহণকারী দৌড়বিদদের জন্য রানিং টি-শার্ট, ফিনিশার মেডেল, বিশেষ দৌড়বিদদের জন্য ক্রেস্ট, খাবার, জুস, রানিং ট্র্যাকে হাইড্রেশন এবং মেডিকেল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছিল।
ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদরা জানান, সকালে এত মানুষের সঙ্গে একসঙ্গে দৌড়ানোর অভিজ্ঞতা সত্যিই আনন্দের। নিয়মিত দৌড়ানোর অভ্যাস শরীর ও মন উভয়ের জন্যই ভালো। মর্নিং হেলথ ক্লাবের এমন আয়োজন তাদের উৎসাহিত করেছে এবং শারীরিক সক্ষমতা যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। তরুণ দৌড়বিদ তানভির বলেন, মাদক বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকার জন্য খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজন থেকে তারা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি একটি ইতিবাচক বার্তাও পেয়েছেন।
অভিভাবক রাজিয়া সুলতানা তার ৭ বছরের সন্তানকে নিয়ে কিডস ফান রানে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করা গেলে তারা আরও স্বাস্থ্যকর ও সক্রিয়ভাবে বেড়ে উঠবে।
মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুরের আয়োজকরা জানান, ম্যারাথনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের প্রতি উৎসাহিত করা। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য। তারা আরও বলেন, শরীরচর্চাকে কেবল একদিনের ম্যারাথনে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। আগামী দিনে আরও বেশি মানুষ এ ধরনের স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত হবেন বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতার সাথে তল্লাশি চালিয়ে ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১…
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা…
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত জাতিসংঘের ১৫তম অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে…
ঢাকার মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে থাকেনি চিকিৎসা কার্যক্রম।…
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতির মাঝে বাংলাদেশের সামাজিক মাধ্যমে এক ধরণের ধারণা ছড়িয়েছে যে, বিশ্বযুদ্ধ…
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়ায় শুরু হয়েছে…
This website uses cookies.