সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশনের পাশে অবস্থিত একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত টুলটুলি (৭০) নয়নগাতি গ্রামের মৃত আজহার আলীর কন্যা ছিলেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, মৃত টুলটুলি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং তার কোনো স্বামী বা সন্তান নেই।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.