Header Premium (728×90)

Categories: সারাদেশ

সরকারি এক ইঞ্চি জমিও দখলদারদের হাতে থাকবে না: প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ঘোষণা দিয়েছেন যে, সরকারি এক ইঞ্চি জমিও অবৈধ দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না। উদ্ধারকৃত এসব সরকারি জমি জনগণের প্রয়োজন এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি জমি উদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে তিনি স্বীকার করেন যে, ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম এবং কাজের অনীহা একদিনে দূর করা সম্ভব নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মীর হেলাল বলেন, বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়, তখন বিভিন্ন পক্ষ নানা বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালায়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়। এ ছাড়া তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছেন এবং বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। তাদের নিরাপদ বসবাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেইসঙ্গে উদ্ধারকৃত সরকারি জমি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ হিসেবে ব্যবহারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

4 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

7 minutes ago

জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…

10 minutes ago

ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…

21 minutes ago

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

42 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

55 minutes ago

This website uses cookies.