Header Premium (728×90)

Categories: সারাদেশ

নেছারাবাদে পুকুরে পানি আনতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৮ নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী ছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তার বাবার বাড়ি সোহাগদল গ্রামে বসবাস করছিলেন। বর্তমানে তিনি তার ছোট মেয়ের বাড়িতে থাকতেন, কারণ তার ওই মেয়ে অন্তঃসত্ত্বা।

নিহতের বোনের ছেলে মো. সৈকত জানান, রোববার দুপুরের রান্নাবান্নার কাজ শেষে খাদিজা আক্তার প্রতিদিনের ন্যায় কলস নিয়ে পুকুরঘাটে পানি আনতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে পুকুরঘাটে গিয়ে তারা পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন।

নিহতের মেয়ে ঝর্না বেগম জানান, তার মা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। দুপুরে রান্না শেষ করে গোসল ও পানি আনার জন্য তিনি পুকুরে গিয়েছিলেন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেদওয়ান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, পরিবারের ভাষ্যমতে পানি আনতে গিয়ে পুকুরে পড়ে খাদিজার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

8 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

19 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

27 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

43 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

44 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

51 minutes ago

This website uses cookies.