Header Premium (728×90)

Categories: সারাদেশ

কটিয়াদীতে এনজিও পরিচয়ে লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

কিশোরগঞ্জের কটিয়াদীতে এনজিওর ভুয়া পরিচয় দিয়ে গ্রামীণ নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে একটি প্রতারক চক্র। উপজেলার করগাঁও ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামে ঋণ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ৪ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগীদের মাঝে চরম হতাশা ও হাহাকার বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করগাঁও ইউনিয়নের ভাট্রা, মিরেরপাড়া, মাগুরাসহ আশপাশের গ্রামে ৪-৫ জনের একটি দল নিজেদের এনজিও কর্মী হিসেবে পরিচয় দেয়। মানুষের আস্থা অর্জনের জন্য তারা নিজেদের ‘জয়িতা ফাউন্ডেশন’-এর কর্মী দাবি করে মোবাইলে বিভিন্ন ছবি ও ভিডিও দেখায়। চক্রটি সহজ-সরল নারীদের ঋণ, গরু ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখায়। এছাড়া সঞ্চয়ের নামে টাকা জমা দিলে প্রতি ১ লাখ টাকায় বছরে ১০ হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা বিভিন্ন জনের কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার, ৩০ হাজার ও ৫০ হাজার টাকা করে সংগ্রহ করে।

টাকা নেওয়ার পর প্রতারকেরা জানায়, স্থানীয় মানিকখালী বাজারে তাদের অফিস রয়েছে। সেখানে একদিন পর প্রয়োজনীয় কাগজপত্রসহ সবাইকে যোগাযোগ করতে বলা হয়। গত সোমবার ২০-৩০ জন নারী ওই অফিসে গিয়ে দেখেন সেটি সম্পূর্ণ ফাঁকা এবং সেখানে কেউ নেই। এরপর তাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। তখনই ভুক্তভোগীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন।

প্রতারণার শিকার নারীদের মধ্যে দক্ষিণ ভাট্রা গ্রামের শহীদ মিয়ার স্ত্রী নার্গিস আক্তারের ৫০ হাজার টাকা, একই এলাকার সুকেল মিয়ার স্ত্রী সেলিনার ৩০ হাজার টাকা এবং মাগুরা গ্রামের রোজিনার ৪০ হাজার টাকা খোয়া গেছে। এছাড়া আরও অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মানিকখালী বাজারের ডেকোরেশন ব্যবসায়ী জামাল মিয়ার কাছ থেকে মালামাল নিয়ে তার ভাড়াও পরিশোধ করেনি এই চক্রটি।

জানা গেছে, প্রতারক চক্রটি মানিকখালী এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার জন্য বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছিল। গত সোমবার চুক্তিনামায় স্বাক্ষর করার কথা থাকলেও তারা আর আসেনি। ওই বাড়ির মালিকের ছেলে মফিজুর রহমান সারুফ, যিনি পড়াশোনার জন্য ঢাকায় থাকেন, জানান, “জয়িতা ফাউন্ডেশনের এনজিও কর্মী পরিচয় দিয়ে তারা আমার মায়ের কাছে অফিস ভাড়া নিতে আসে। সোমবার চুক্তিবদ্ধ হওয়ার কথা থাকলেও তারা আসেনি। ওই দিন অনেক নারী-পুরুষ তাদের খুঁজতে আমাদের বাড়িতে আসেন। তখনই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। এদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”

কষ্টে জমানো টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা। নার্গিস আক্তার বলেন, “তিল তিল করে কষ্টে জমানো টাকা নিয়ে ওরা উধাও হয়ে গেছে। ফোন করলে নম্বর সব বন্ধ তাদের। এখন আমাদের সব শেষ হয়ে চিন্তার মধ্যে আছি।” আরেক ভুক্তভোগী সেলিনা বলেন, “ডিম-মুরগি বেচে জমানো টাকা দিলাম তাদের কথা বিশ্বাস কইরা। এনজিওর লোক তো এভাবেই আসে এলাকায়। আসল-নকল আমরা সাধারণ মানুষ চিনতে পারি না। আমরা টাকা উদ্ধার করার দাবি ও কঠিন বিচার চাই সরকারের কাছে।”

এ বিষয়ে অভিযুক্ত কথিত এনজিও কর্মী আতিক হাসান ওরফে আতিকুর (০১৯৩৩৭৭৬৩২৭) এবং জহিরুল ইসলাম (০১৯১৮৩৭০৬১৩)-এর নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নাদিম মোল্লা জানান, এক ভুক্তভোগী তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং এলাকায় সচেতনতা বাড়াতে কাজ করবেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। গ্রামের সহজ-সরল মানুষকে প্রলোভন দেখিয়ে একটি চক্র এনজিও পরিচয়ে এই অপকর্ম করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এভাবেই গ্রামের সহজ-সরল নারীদের আকৃষ্ট করে কারও কাছ থেকে ৫০ হাজার, ৩০ হাজার, ১০-২০ হাজার টাকা করে বিভিন্নজনের কাছ থেকে হাতিয়ে নেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চাঁদাবাজদের ধরতে নতুন আইনের পথে পুলিশ, জানালেন আইজিপি

দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…

40 seconds ago

মরিনহোর আস্থায় রিয়াল মাদ্রিদে জ্বলে উঠছেন দিয়োমান্দে

আন্তর্জাতিক বিরতির পর থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন দিয়োমান্দে। গত চার ম্যাচে গোল…

20 minutes ago

নরসিংদীতে পূজার ছুটিতে বাসায় চুরি: ৫০ লাখ টাকা ও ৮ ভরি সোনা গায়েব

দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা এবং ৮ ভরি…

22 minutes ago

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে নেমেছে পুলিশ

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও…

42 minutes ago

জরুরি পরিস্থিতিতে ৩ দিনের খাবার ও পানি মজুতের পরামর্শ বৃটিশ সরকারের

প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা ও বৈরী রাষ্ট্রের তৎপরতার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি নাগরিককে অন্তত…

57 minutes ago

খামারিদের লোকসান: ডিম ও মুরগির উৎপাদন খরচ ও বাজারে বিস্তর ফারাক

ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের খুচরা দাম এবং খামারিদের বিক্রয়মূল্যের মধ্যে ব্যাপক পার্থক্য থাকায়…

1 hour ago

This website uses cookies.