বরিশাল নগরীর ডেফুলিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত জমি দখলমুক্ত করে সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের বরিশালবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে বক্তারা ডেফুলিয়া মৌজায় একসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারিত জমি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি খাসজমির বিভিন্ন অংশ দখলের চেষ্টা চলছে।
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেখানে একটি গাছ রোপণ করেছিলেন। তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়টি অন্যত্র প্রতিষ্ঠিত হওয়ায় ডেফুলিয়ায় নির্ধারিত জমি অব্যবহৃত পড়ে থাকে। এই সুযোগে প্রভাবশালী ব্যক্তিরা জমিটির বিভিন্ন অংশ দখলে নিয়েছেন। একই সঙ্গে সেখানে থাকা খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তরের স্মারকও ভেঙে ফেলার অভিযোগ করেন তিনি।
আফরোজা খানম নাসরীন আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থানটি সংরক্ষণ করতে হবে। জমি দখলের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জায়গাটি দখলমুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উল্লেখ্য, ডেফুলিয়া এলাকায় খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থানটি নিয়ে সাম্প্রতিক সময়েও আলোচনা হয়েছে। এর আগে ওই এলাকায় অনুমোদনবহির্ভূত সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে বন্ধ হয়েছিল। এদিকে বরিশাল সিটি করপোরেশনও ওই এলাকায় খালেদা জিয়ার রোপণ করা নিমগাছ ও স্মারক ফলক সংরক্ষণ এবং স্থানটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মৌজে আলী সিকদার, শাহে আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন হোসেন, রেফাজুল ইসলাম, সাগর হোসেন, মোবারক আলী হাওলাদার, জসিম উদ্দিন, জিকু ইসলাম, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আব্দুল্লাহসহ অনেকে। সমাবেশ থেকে ডেফুলিয়া এলাকার জমির মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের দাবি জানানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.